Wednesday, May 16, 2012

ইউটিউব ভিডিও নিজের ওয়েব সাইটে প্রদর্শন পদ্ধতি

একটি ওয়েব সাইটকে সুন্দরভাবে উপস্থাপনের ক্ষেত্রে ভিডিও একটি গুরুত্বপূর্ন আইটেম। তবে ডিজাইনকৃত নিজেস্ব একটি ওয়েবসাইটে ভিডিও চালানো একটি জটিল বিষয়। কেননা তখন ভিডিওকে নিজের সার্ভারে আপলোড করা, আলাদা কোডিং ফাইল তৈরি এবং ভিডিও ব্রাউজারে প্রদর্শনের জন্য ভিডিও প্লেয়ার এ্যাড করতে হয়। এসকল কাজগুলো সম্পন্ন করা সবার জন্য খুব একটা সহজসাধ্য নয়। পাশাপাশি বেশিরভাগ ওয়েব মালিক সর্বোচ্চ ১ গিগা পর্যন্ত হোষ্টিং ব্যবহার করে থাকে যা অধিক পরিমান ভিডিও ব্যবহারের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। কেননা ভিডিও চালানোর জন্য আপনার প্রচুর জায়গা দরকার আর সে কারনেই অন্যের জায়গা ব্যবহার করে নিজের সাইটে ভিডিও প্রদর্শন পদ্ধতি প্রায় সকল ওয়েব মালিক ও ডেভলপারদের নিকট জনপ্রিয়। ইউটিউব এর নাম আমরা প্রায় সকলেই শুনেছি।
মূলত ভিডিও প্রদর্শন সাইট হিসেবেই এটি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে। এখানে প্রতিদিন যুক্ত হচ্ছে নিত্য নতুন হাজারো ভিডিও। আপনি চাইলে এখানকার কোন ভিডিও কিংবা আপনার নিজেস্ব কোন ভিডিওকে আপনার সাইটে প্রদর্শনের ব্যবস্থা করতে পারেন। প্রাকটিক্যাল একটি প্রজেক্ট দেখতে চোখ রাখুন এই পেজের ডানপাশে।
এবার আমরা দেখব নিজেস্ব সাইটে ইউউটিউব ভিডিও এ্যাড করার সহজসাধ্য সিস্টেম।
  1. এই লিঙ্কে ক্লিক করে ইউটিউব সাইটে প্রবেশ করুন।
  2. পছন্দমত যেকোন একটি ভিডিও প্লে করুন।
  3. ভিডিও প্লেয়ার এর নিচে <Embed> অপশনে ক্লিক করুন।
  4. এবার লোডিং চিহ্ন দেখাবে এবং একটি কোড প্রদর্শিত হবে। youtube ↨ ইউটিউব ভিডিও নিজের ওয়েব সাইটে প্রদর্শন পদ্ধতি ↨

No comments:

Post a Comment